নকল ব্র্যান্ডের ছদ্মবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রি: প্রত্যন্ত গ্রামে ভোক্তাদের ঠকানো
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি কারখানাকে নকল ব্র্যান্ডের আদলে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।